
ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ইরান সফরে যাচ্ছেন। প্রতিনিধিদলটি ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মাওলানা মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।
এতে আরও বলা হয়, প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা এবং সংহতি প্রকাশের উদ্দেশ্যে সেখানে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।
সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
Reporter Name 


















