
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
সামাজিক ও মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্ন আয়ের ও কর্মহীন পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলা আমীর আবু জর গিফারী, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।
Reporter Name 


















