শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অতিরিক্ত যাত্রী, কম বগি: চাঁপাইনবাবগঞ্জে লোকাল ট্রেনে ভোগান্তিতে যাত্রীরা যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ঈদের সকালে ঈদগাহে মুসল্লিদের ঢল, গ্রামে গ্রামে উৎসবমুখর পরিবেশ ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ ১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির
News Title :

এক পণ পানের দাম ৩ টাকা, খরচ তুলতেই হিমশিম অবস্থা চাষিদের

  • চাঁপাই জনপদ
  • Update Time : ০৪:৩৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০৯ Time View
বাজারে দাম পড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা মারাত্মক বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, এক পণ পান এখন ৩ থেকে ৫ টাকায় বিক্রি করতে হচ্ছে, যা খুচরা বাজারের একটি পানের সমান দাম। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। অনেকে আবার দাম না পেয়ে ক্ষোভে বাজারে ফেলে দিচ্ছেন পান। এ পরিস্থিতি সামাল দিতে কৃষি বিভাগ চাষিদের বিকল্প ও লাভজনক ফসল চাষের পরামর্শ দিচ্ছে।
গত কয়েক মাসের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পানের বাম্পার ফলন হয়েছে। এখনো বরজে পানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। পাশাপাশি পরিপক্ব পান বাজারজাত করা হচ্ছে। তবে এত ফলন হয়েও দাম না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের।
কৃষক ও ব্যবসায়ীরা জানান, গত বছর প্রতি পণ বড় পান বিক্রি হয়েছে ২০০ টাকায়, মাঝারি ১৬০ টাকায় এবং ছোট পান ২৫ থেকে ৩০ টাকায়। কিন্তু চলতি বছর একই বড় পান বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, মাঝারি ৩০ থেকে ৪০ টাকায় এবং ছোট পান মাত্র ৩ থেকে ৫ টাকায়।
পানচাষিরা বলছেন, আগের তুলনায় এখন দাম অনেক কমে গেছে। বাজারে পান বিক্রি হচ্ছে না, চাহিদাও নেই। ফলে সকালে বরজ থেকে পান ভেঙে হাটে নিলেও ঠিকমতো বিক্রি করা যায় না, অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন। দামের এই ধসের কারণে উৎপাদন খরচও উঠছে না। বরং যা খরচ হয়েছে তার অর্ধেকও ফেরত আসছে না।
কৃষক নেতারা বলছেন, পানের বাজার টিকিয়ে রাখতে রফতানি বাড়াতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকের মতে, রফতানি কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা। এ ক্ষেত্রে কৃষি বিভাগ ও কৃষি বিপণনের মধ্যে সমন্বয় জরুরি।
অন্যদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষতির মুখ থেকে কৃষকদের রক্ষা করতে বিকল্প ও লাভজনক ফসলের দিকে নজর দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, লাভজনক ফসলগুলো আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। যাতে তারা বেশি লাভবান হতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ এগিয়ে নিতে পারেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ১৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। যা গত বছরের তুলনায় ৫ হেক্টর কম।
মোঃ সিফাত রানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৫৫৬২৯২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

এক পণ পানের দাম ৩ টাকা, খরচ তুলতেই হিমশিম অবস্থা চাষিদের

Update Time : ০৪:৩৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫