শিরোনামঃ
রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
News Title :

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারেন। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে রাজশাহী স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মূল দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতির মুখে পড়েছে। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এদিকে ক্ষতিগ্রস্ত রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক আগুনে পুড়ে গেছে। এছাড়া দোকানের মূল্যবান সরঞ্জাম, আসবাবপত্র ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক

Update Time : ০২:৩৮:০৫ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুন ২০২৬