শিরোনামঃ
সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ বাংলায় কথা বলায়, জোর করে পুশইন, ৪ ভারতীয় দেশে ফেরার অপেক্ষায়
News Title :

ডাকসু নির্বাচন: ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় এলাকায় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় কোনো ব্যক্তি তার বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়মের বাইরে থাকবে। নিয়ম ভঙ্গ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ জানিয়েছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ভোর ৬টা থেকে পুলিশ মোতায়েন রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক

ডাকসু নির্বাচন: ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

Update Time : ১১:১১:১৩ অপরাহ্ণ, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫