শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও পোড়াওয়ের হুকুম দিচ্ছেন দেশের মানুষ আর হতে দেবে না- ফখরুল

oplus_0

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দিল্লিতে বসে হাসিনা জ্বালাও–পোড়াওয়ের হুকুম দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালে যে সরকার আসবে, তা শক্তিশালী না হলে পদ্মা নদীর অবস্থা আরও খারাপ হবে। গঙ্গা নদীর অববাহিকায় ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা নদীর পানি বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না।

তিনি বলেন, ভারত যখন ইচ্ছা পানি বন্ধ করে দেবে, সীমান্তে মানুষ হত্যা করবে– এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ভারত আমাদের সমান মর্যাদা দেবে।

‘এ সংকটে একটা দল আরও সংকটময় পরিস্থিতি তৈরি করছে। সেই দলটি হঠাৎ বলছে পিআর দরকার। কিন্তু আপনারা কি পিআর বোঝেন? কার ইঙ্গিতে এসব করছেন? এ দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, তবে ধর্মান্ধ নয়’, যোগ করেন বিএনপি মহাসচিব।

জামায়াতকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা ভালো হয়ে যান। রাস্তায় রাস্তায় পোস্টার লাগিয়েছেন, নির্বাচনেও অংশ নেবেন– তাহলে ঝামেলা বাঁধাচ্ছেন কেন?

বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের প্রথম সপ্তাহে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, সেই সময় নির্বাচন হতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হতে পারলে ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও পোড়াওয়ের হুকুম দিচ্ছেন দেশের মানুষ আর হতে দেবে না- ফখরুল

Update Time : ০৬:৩৯:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫