শিরোনামঃ

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৯ Time View

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ছাড়াও বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এই অবস্থায় মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, খোলা ২৩-২৪ মেএর আগে, রোববার (১৭ মে) সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। এরপর ঈদের তারিখ জানায় এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। পরে পাকিস্তান, ওমানসহ বেশকিছু দেশ ২৭ মে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

অন্যদিকে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে জিলহজের প্রথম দিন চলছে। এ ছাড়া আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Update Time : ০৯:১৩:৩১ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬