শিরোনামঃ

নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৮ Time View

নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা গ্রাম থেকে মো: ইব্রাহিম আলি (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ইব্রাহিম উপজেলার মুরগিডাঙ্গা গ্রামের তোহিদুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ মে রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, ইব্রাহিমের আনুমানিক বয়স ১৪ বছর। তার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি কলারওয়ালা গেঞ্জি ও কালো রঙের প্যান্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় ইব্রাহিমকে। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ কিশোরের বাবা-মা ও স্বজনরা সন্তানের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি ইব্রাহিমের সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার

Update Time : ১২:০৯:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬