শিরোনামঃ
শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া দেশে টিকার কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা সংকট দূর করতে চাঁপাইনবাবগঞ্জে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন – নুরুল ইসলাম বুলবুল এমপি সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত দুই সাংবাদিকের ওপর হামলা: আসামি গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ২৫০ শয্যার হাসপাতালে দেওয়া হতো ১০০ রোগীর খাবার, সমাধান করলেন এমপি দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
News Title :

মানবিকতার দৃষ্টান্ত: এতিম শিশুদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে উপস্থিত হয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এতিম ও মা-বাবা হারানো শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেন। ঈদের দিনকে আনন্দময় করে তুলতে পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দ ও প্রশান্তির ছাপ। নতুন পোশাক হাতে পেয়ে তারা ঈদের আগাম আনন্দে মেতে ওঠে। আয়োজকদের মতে, এই উদ্যোগ শুধু বস্তুগত সহায়তাই নয়, বরং শিশুদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ।
উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তারা সমাজেরই অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত আনন্দ।” তিনি আরও বলেন, সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো শিশুকেই আর নিজেকে অসহায় মনে হবে না।
বিজিবি’র এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মতে, এ ধরনের কার্যক্রম সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মানবিকতার দৃষ্টান্ত: এতিম শিশুদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার বিতরণ

Update Time : ০৭:০৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ মার্চ ২০২৬