শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে -এমপি নূরুল ইসলাম বুলবুল বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক-ম্যাসেঞ্জার তিন বছর ধরে ভবঘুরে জীবন, অবশেষে মিলল পরিচয়—ফিরছেন রাজশাহীর ষষ্ঠী বর্মন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে ভতুর্কি খাতে বরাদ্দ ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা ২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিডনি ডায়ালাইসিসে খরচ কমাতে শুল্ক ছাড়ের প্রস্তাব পাহাড়ের উন্নয়নে বাজেটে বড় বরাদ্দ, অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্যখাতে নতুন গতি বাজেটে বাড়ছে প্রতিবন্ধী ভাতা, বাড়ছে উপকারভোগীর সংখ্যাও
News Title :

রিয়াল মাদ্রিদের নির্বাচনে নতুন মুখের আভাস

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮৮ Time View

রিয়াল মাদ্রিদের নির্বাচনে নতুন মুখের আভাস

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন ঘিরে স্পেনে আলোচনা বাড়ছেই। কক্স গ্রুপের সভাপতি এনরিক রিকেলমে আসন্ন নির্বাচনে ফ্লোরিন্তিনো পেরেজের ‍বিপক্ষে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, দ্রুত নির্বাচনের ঘোষণা তাকে অপ্রস্তুত করেনি। বরং তিনি নির্বাচনি দৌড়ে নামার জন্য প্রস্তুত আছেন।

রিকেলমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কা জানিয়েছে, আপাতত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা করছেন তিনি। প্রক্রিয়া শুরু হলে তার অবস্থান আরও পরিষ্কার হতে পারে।

এনরিক রিকেলমে কক্স গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার। নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করা এই কোম্পানির কার্যক্রম ৩০টির বেশি দেশে বিস্তৃত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যমেও তিনি আলোচনায় এসেছেন বড় দুটি আর্থিক সিদ্ধান্তের কারণে। এর একটি হলো প্রায় ৪০০ কোটি ডলারে ইবারদ্রোলা মেক্সিকো অধিগ্রহণ, অন্যটি যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলারের রেকর্ড বন্ড ইস্যু।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও রিকেলমের নাম আছে। ব্যবসায়ী হিসেবে তার বৈশ্বিক পরিচিতি থাকলেও রিয়াল মাদ্রিদের রাজনীতিতে তিনি এখন সম্ভাব্য বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন।

রিয়ালের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও সাম্প্রতিক সংবাদ সম্মেলনে সরাসরি নাম না বললেও রিকেলমেকে ইঙ্গিত করেছেন বলে মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যম। পেরেজ একজনকে নিয়ে মন্তব্য করেছিলেন, যিনি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেন এবং যার উচ্চারণ দক্ষিণ আমেরিকান ধাঁচের। যদিও রিকেলমে মূলত স্পেনের আলিকান্তে অঞ্চলের কক্স শহরের মানুষ।

পেরেজের আরেক মন্তব্যও রিকেলমে ঘিরে আলোচনায় এসেছে। তিনি ‘ওই ছেলেরা’ বলে যে তরুণ ব্যবসায়ী গোষ্ঠীর দিকে ইঙ্গিত করেছিলেন, তাদের অনেকেই রিকেলমের ঘনিষ্ঠ বৃত্তের অংশ বলে মনে করা হচ্ছে। স্পেনের বড় কয়েকটি কোম্পানির সফল তরুণ কর্তা এবং রিয়াল মাদ্রিদের সমর্থকরা তার সম্ভাব্য নির্বাচনি যাত্রায় যুক্ত হতে পারেন।

সম্প্রতি আলিকান্তেতে রিয়াল মাদ্রিদ সমর্থক ক্লাবগুলোর আয়োজিত ‘লা সেপতিমা’ জয়ের নায়কদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথিদের একজন ছিলেন রিকেলমে। সেখানে তিনি পেদ্রাগ মিয়াতোভিচ ও ফের্নান্দো সাঞ্জের সঙ্গে মূল টেবিলে ছিলেন। এই উপস্থিতিও তার রিয়াল রাজনীতিতে আগ্রহ নিয়ে জল্পনা বাড়িয়েছে।

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন সাধারণ ক্লাব নির্বাচনের চেয়ে অনেক বেশি আলোচনার বিষয়। ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরে ক্লাবের সবচেয়ে প্রভাবশালী মুখ। তার সময়ে রিয়াল মাদ্রিদ মাঠে ও বাণিজ্যিকভাবে বিশাল সাফল্য পেয়েছে। তবে সাম্প্রতিক অস্থিরতা, ড্রেসিংরুম বিতর্ক, মাঠের ব্যর্থতা এবং সমর্থকদের ক্ষোভের মধ্যে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা বাড়ছে।

রিকেলমে শেষ পর্যন্ত প্রার্থী হলে সেটি রিয়াল মাদ্রিদের নির্বাচনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ তিনি শুধু একজন সমর্থক বা ব্যবসায়ী নন, আন্তর্জাতিক পরিসরে বড় কোম্পানি পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রভাবশালী উদ্যোক্তা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের প্রকোপ অব্যাহত, হাসপাতালে ভর্তি ১১ রোগী

রিয়াল মাদ্রিদের নির্বাচনে নতুন মুখের আভাস

Update Time : ১১:৩৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬