শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

ওয়াজ মাহফিল যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয় – হারুনুর রশীদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, ওয়াজ মাহফিল যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয়। ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।
শনিবার (৮ নভম্বের) সন্ধ্যায় জেলার বটতলা হাট সেন্টু চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
প্রধান অতিথি বক্তব্যে হারুনুর রশীদ বলেন, ‘নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। ভোট বিলম্বিত করার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।’ নেতা শেখ হাসিনার শাসনামলে গুম, হত্যা ও মিথ্যা মামলার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা যেমন তার কর্মকাণ্ডের ফল ভোগ করছেন, তেমনি অতীতের অপরাধের বিচারও সবার জন্য হতে হবে।’
হারুনুর রশীদ ধর্মীয় সম্প্রীতি বিষয়ে বলেন, ‘মসজিদ ইবাদতের জায়গা, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার ব্রতকে রোজার সঙ্গে তুলনা করা ঈমানের জন্য বিপজ্জনক।’ তিনি জামায়াতে ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘ভোট দিয়ে জান্নাতে যাওয়ার প্রচারণা ইসলামসম্মত নয়। জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।’
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেক। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

ওয়াজ মাহফিল যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয় – হারুনুর রশীদ

Update Time : ১০:৪৯:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫