শিরোনামঃ
নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
News Title :

চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর পর ভুক্তভোগীকে আ’লীগ নেতা ‘তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

‘তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’ আড়াই বছর বয়সী সন্তানকে নিয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ শারুজ। সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে করেছেন তিন বিয়ে। বহু নারীর সঙ্গে করেছেন প্রতারণা।

সবশেষ ২০২২ সালের ৩ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ের নাটক করেন ইমরোজ আহমেদ। এক দূর সম্পর্কের মামাকে ডেকে এনে কাজি সাজিয়ে ‘বিয়ে’ করেন ওই তরুণীকে। তবে বিয়ের কোনো কাগজপত্র দেননি তিনি। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তরুণী। বর্তমানে তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ভুক্তভোগী তরুণী জানান, ২০২৪ ডিসেম্বর পর্যন্ত সংসার করেন ইমরোজ আহমেদ। কিন্তু সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলার বাতেন খার মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভুক্তভোগী তরুণী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, ‘সাবেক এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক তিনটি বিয়ে করেন ইমরোজ আহমেদ। আমি বিষয়গুলো জানতাম না। তিনি আমার সঙ্গে বিয়ের নাটক করে সংসার করেছেন। সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন আমার সন্তানের বয়স প্রায় আড়াই বছর। কিন্তু আমার সন্তান পায়নি বাবার অধিকার। তিনি এখন আমাকে বলছেন, আমি তোকে বিয়ে করিনি। এতদিন অভিনয় করেছি মাত্র। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার সন্তানের বাবার পরিচয় চাই।’

তরুণীর বাবা আবু বাক্কার বলেন, ‘আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এসব কাজ করেছে ইমরোজ। এখন আমাকেও মহানন্দা নদীতে ডুবিয়ে মারতে চায়। আমরা এখন কোথায় যাবো।’

এ বিষয়ে জানতে ইমরোজ আহমেদ শারুজকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Popular Post

Categories

নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ৩ বছর পর ভুক্তভোগীকে আ’লীগ নেতা ‘তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

Update Time : ১১:৩৫:১০ অপরাহ্ণ, শনিবার, ২ আগস্ট ২০২৫