শিরোনামঃ
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ আড়াই ঘণ্টা ধরে অবরুদ্ধ মহানন্দা সেতু, ৩ কিলোমিটার যানজটে স্থবির চাঁপাইনবাবগঞ্জ জামাল উদ্দিন মন্ডলের জামাই । গোমস্তাপুরে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত সাকিব কারাগারে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর মুক্তি পেলো সিলেট অঞ্চলের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘সাঁওতালী’ গানের মিউজিক ভিডিও ‘বুরু চেতান’। রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মশারী বিতরণ গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভ্যানের টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে? এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৮৮ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নৌ-পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের মৃত মো. মিজানের ছেলে। তিনি গত ১০ মে থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নৌ পুলিশের গোদাগাড়ী ইউনিটের ওসি জীবন রায় জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় ২টার দিকে পদ্মা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীতে ভাসতে ভাসতে চরে এসে আটকে যায়। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, “গত ১০ মে থেকে শওকত নিখোঁজ ছিলেন। স্থানীয়দের তথ্যমতে তিনি সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “হাকিমপুর সীমান্তের পদ্মার চর এলাকায় দুই দেশের জিরো লাইন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহটি ভারতীয় অংশে ছিল। পরে নিহতের স্বজনরা সেটি বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, গত ১০ মে রাতে শওকতসহ কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যরা ফিরে এলেও শওকত নিখোঁজ ছিলেন। তবে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে

Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬