শিরোনামঃ
নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
News Title :

ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে অনিয়ম, ক্ষোভ এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দপুর থেকে মান্নুমোড় পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের সময় প্রটেকশন ওয়ালে ১ নম্বর ইটের পরিবর্তে ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্লকের নিচে নিম্নমানের খোয়া প্রয়োগ, যথাযথ কম্প্যাকশন না করা এবং প্রয়োজনীয় পানি ব্যবহার না করার মতো একাধিক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানান, এসব অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিম্নমানের কাজের অভিযোগে কিছুদিন আগে স্থানীয়রা নির্মাণকাজে বাধা দিলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, প্রায় ২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৯৬ টাকা ব্যয়ে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজ করছে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্পটির তদারকি করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. সেলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ

ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে অনিয়ম, ক্ষোভ এলাকাবাসীর

Update Time : ০৩:০৬:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬