শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

নাচোলে গঙ্গা-পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান” এই জোরালো দাবিতে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে নাচোল ডাকবাংলা মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো জনতার উপস্থিতিতে গর্জে ওঠে ন্যায্য পানির দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-২)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুনুর রশীদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-৩)।প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সাবেক পৌর বিএনপি’র সভাপতি মোসাদ্দেকুর রহমান,সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক দুরুল হুদা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নূহ আলম,পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন, এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক সমাজের প্রতিনিধি, তরুণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন,
“গঙ্গা ও পদ্মার পানি বাংলাদেশের জীবনের প্রাণ। এই নদীর পানি আমাদের কৃষি, অর্থনীতি ও পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ আজ সেই নদীর ন্যায্য পানি আমরা পাচ্ছি না। ন্যায্য পানির দাবি কোনো রাজনৈতিক বিষয় নয়—এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। সরকার যদি নীরব থাকে, তাহলে দেশের মানুষ রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করবে।”তিনি আরও বলেন,
“চাঁপাইনবাবগঞ্জসহ পদ্মা তীরবর্তী জনপদে নদীভাঙন, পানিশূন্যতা ও কৃষি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ ন্যায্য পানি বণ্টনের স্থায়ী সমাধান হয়। ”প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ বলেন, “ভারতের সাথে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চল আজ পানির জন্য হাহাকার করছে। সরকার জনগণের দাবি শুনছে না, নদী শুকিয়ে যাচ্ছে, কৃষক ফসল ফলাতে পারছে না—এ এক নীরব বিপর্যয়। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণের এই অধিকার রক্ষায় মাঠে আছি, থাকব।”
অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন,
“পানি কোনো দান নয়—এটি আমাদের বৈধ অধিকার। দীর্ঘদিন ধরে গঙ্গা ও পদ্মার পানির প্রবাহ রুদ্ধ হওয়ায় কৃষি উৎপাদন কমছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। ন্যায্য পানি বণ্টনের বিষয়টি জাতিসংঘের পানি ন্যায্যতা সনদ অনুযায়ী সমাধান করতে হবে। ”তিনি সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন,
“জনগণকে বঞ্চিত করে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা জনগণের আন্দোলনকে আরও বিস্তৃত করব। ”সমাবেশে বক্তারা ও উপস্থিত জনতা একক কণ্ঠে ঘোষণা দেন—“আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টন চাই এখনই!”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

নাচোলে গঙ্গা-পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৬:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫