শিরোনামঃ
মেধা পাচার নাকি বিশ্বজয়ের পথে বাংলাদেশের নাহিদ আলম? হাওরে ডুবছে পাকা ধান, কাঁদছে কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি, ধান নিয়ে শঙ্কায় কৃষকরা জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাম্পের অনিয়মের ভিডিও করায় ছাত্র অধিকারের নেতাকে মারধর ও আটকে রাখার অভিযোগ ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট আজ
News Title :

সব দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান

দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে তা ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রোববার (২২ মার্চ) ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় তুলাতুলির খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের ঘরবসতি বাড়ছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে জলাবদ্ধতা বাড়ছে। পরিকল্পনার অভাবে পানি জমে থাকছে—এই পানি যাবে কোথায়? আল্লাহ আমাদের খালের মাধ্যমে প্রাকৃতিক ড্রেনেজের ব্যবস্থা করে দিয়েছেন। খাল আমাদের লাইফলাইন, অথচ আমরা সেই খালই বন্ধ করে দিচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভূগর্ভস্থ ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি তুলছি, এতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। এ অঞ্চলে তেমন কলকারখানা নেই, মানুষের জীবিকার প্রধান উপায় কৃষি। কৃষিকাজের জন্য পানির প্রয়োজন অপরিহার্য।’

তিনি বলেন, ‘আমাদের রাস্তা কম, কিন্তু আল্লাহ আমাদের নদীপথ দিয়েছেন, যাতে সহজেই পণ্য ও যাত্রী পরিবহন করা যায়। যেখানে খালগুলো সচল রয়েছে, সেখানে বাজারগুলোও জমজমাট।’

এ সময় দখলদারদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো সাধারণ কৃষক বা খেটে খাওয়া মানুষ খাল দখল করে না। দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানো হবে, ইনশাআল্লাহ। এটি আমাদের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি।’

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘খাল খনন যেন সঠিকভাবে হয়, শুধু নামমাত্র কাজ না হয়। আমি নিজে মেপে দেখব এবং এমপিকেও তা মেপে দেখার জন্য বলেছি। জনগণকেও কাজ বুঝে নেওয়ার আহ্বান জানাই। এভাবেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এছাড়া জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, আংগারিয়া উপ-প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৬৭২ হেক্টর জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫৭১ হেক্টর জমি সরাসরি উপকৃত হবে এবং ১ হাজার ৮৮১টি পরিবারের সদস্যরা এ প্রকল্পের সুফল ভোগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

মেধা পাচার নাকি বিশ্বজয়ের পথে বাংলাদেশের নাহিদ আলম?

সব দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান

Update Time : ০৭:২৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ২২ মার্চ ২০২৬