শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ড. মো: জিয়াউর রহমান জমজমাট চাঁপাইনবাবগঞ্জের পশুর হাট, বাড়ছে কুরবানির পশুর বেচাকেনা যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক ২ এমপি মাসুদ সাঈদীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, ‘নেই আলী নামে কোনো ব্যক্তিগত সহকারী’ যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা মুক্তিযোদ্ধার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদ করায় ভাড়াটিয়াকে হুমকি ও থানায় জিডি যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা বাহুবলে কোরবানির জন্য প্রস্তুত ৪ হাজার ১১৩ টি গবাদিপশু
News Title :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নৌ-পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের মৃত মো. মিজানের ছেলে। তিনি গত ১০ মে থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নৌ পুলিশের গোদাগাড়ী ইউনিটের ওসি জীবন রায় জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় ২টার দিকে পদ্মা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীতে ভাসতে ভাসতে চরে এসে আটকে যায়। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, “গত ১০ মে থেকে শওকত নিখোঁজ ছিলেন। স্থানীয়দের তথ্যমতে তিনি সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “হাকিমপুর সীমান্তের পদ্মার চর এলাকায় দুই দেশের জিরো লাইন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহটি ভারতীয় অংশে ছিল। পরে নিহতের স্বজনরা সেটি বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, গত ১০ মে রাতে শওকতসহ কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যরা ফিরে এলেও শওকত নিখোঁজ ছিলেন। তবে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় মিলল অর্ধগলিত মরদেহ, নিখোঁজ ছিলেন ১০ মে থেকে

Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২৬