শিরোনামঃ
রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ২ কোটি টাকার পোশাক নাচোলে মাদরাসা সংস্কার প্রকল্প ঘিরে বিতর্ক, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে জড়ানোর অভিযোগ কাগজে-কলমে সুইটি দেবী, বাস্তবে ৭ বছর ধরে দায়িত্বে ভাই সুভদ্র; ফতেহপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ মোবাইলে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার ম্যাচ দেখবেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারেন যারা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
News Title :

নাচোলে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাঁকজমকপূর্ণ আয়োজন, ঐতিহ্যবাহী পোশাকের রঙিন ছটা ও জোরালো দাবির মধ্য দিয়ে পালিত হলো ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায় নাচোল আদিবাসী একাডেমি প্রাঙ্গণ থেকে আদিবাসী একাডেমি, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে শত শত আদিবাসী নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিতে হাতে ছিল রঙিন ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা; মুখে ছিল গান, স্লোগান ও অধিকার আদায়ের দৃপ্ত শপথ। র‌্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং। তিনি দৃপ্ত কণ্ঠে বলেন—
“দেশের প্রতিটি ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি ও পূর্ণ অধিকার দিতে হবে। জমি দখল, শোষণ, ভাষা ও সংস্কৃতির অবমাননা আর চলতে দেওয়া হবে না। উন্নয়ন হবে সবার জন্য, বৈষম্যের শৃঙ্খল ভেঙে।”
প্রধান অতিথির বক্তব্যে রাখেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি সেন্টু বলেন—
“যারা শত শত বছর ধরে এই মাটির সাথে জড়িয়ে আছেন, তাদের ইতিহাস, সংস্কৃতি ও ভূমি রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় উদাসীনতা ও অন্যায় অব্যাহত থাকলে এই আন্দোলন আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, ফাইনান্স ম্যানেজার আজাহার আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, সদস্য রঞ্জনা বর্মন, সাংবাদিক মাঠকর্মী মোসাঃ ডেইজি ও সুমি খাতুনসহ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত শত শত আদিবাসী নারী-পুরুষ।
বক্তারা আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সুরক্ষা আইন এবং নিজস্ব ভাষা-সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করতে হবে। “অধিকার ছিনিয়ে নিতে পারলে, সংরক্ষণও আমরা করতে জানি”— এই স্লোগানে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

নাচোলে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Update Time : ১২:২৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫