শিরোনামঃ
কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যা যা হবে চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল পাচ্ছে দুইলাখ পরিবার তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান সৌদি আরবের খেজুর বিতরণ নিয়ে সংসদ সদস্য ড. কেরামত আলীর স্পষ্টিকরণ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছেছে ৩৭ কার্টুন সরকারি খেজুর, দ্রুতই শুরু হচ্ছে বিতরণ কার্যক্রম ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের যে স্থানগুলো ঘুরে দেখতে পারেন চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান
News Title :

গোমস্তাপুরে অসুস্থ শিশু আল ইসলামকে আর্থিক সহায়তা দিল বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  বাঙ্গাবাড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের চার মাসের অসুস্থ শিশু আল ইসলামকে আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন।

শিশু আল ইসলাম জন্মের পর থেকেই খিঁচুনি, রক্তচাপজনিত জটিলতা ও রক্তে সংক্রমণে ভুগছে। বর্তমানে তার অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবা আক্তারুল ইসলামের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা শিশুটির বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সংগঠনের সভাপতি আল মামুন জানান, অসুস্থ আল ইসলামের চিকিৎসা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শিশুটির বাবা আক্তারুল ইসলাম বলেন,
বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের এই সহায়তা আমাদের জন্য অনেক বড় ভরসা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং সবাইকে আমার সন্তানের জন্য দোয়া করা অনুরোধ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুজ্জামান বুলবুল, উপদেষ্টা জুয়েল আলম, কোষাধ্যক্ষ বাবর আলী, সদস্য বনিকুল ইসলাম সহ আরো অন্যরা।

উল্লেখ্য, বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোমস্তাপুরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

গোমস্তাপুরে অসুস্থ শিশু আল ইসলামকে আর্থিক সহায়তা দিল বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন

Update Time : ১১:৪৪:০০ অপরাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫