শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি, তারেক রহমানের কাছে নেতাকর্মীদের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করছেন। তারা দাবি করছেন, ঘোষিত প্রার্থী আমিনুল ইসলাম দীর্ঘদিন এলাকায় তেমন সাংগঠনিক কার্যক্রমে ছিলেন না, ফলে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি সূত্রে আরও জানা যায়, এই আসনে বহু বছরের সাংগঠনিক অবদান ও জনপ্রিয়তার ভিত্তিতে বিকল্প হিসেবে কয়েকজন নেতার নামও উত্থাপন করা হয়েছে। তারা মনে করছেন, সঠিক নেতৃত্ব নির্বাচিত না হলে নির্বাচনী মাঠে বিএনপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।

আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবি

উল্লেখ, গত সোমবার (৩ নভেম্বর ) বিএনপির মহাসচবি দলের পক্ষথেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষনা করেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট) আসনে মোঃ আমিনুল ইসলামের নাম ঘোষনা করা হয়।

আমিনুল ইসলামের নাম ঘোষনা হওয়ার সাথে সাথে এলাকায় বিএনপির নেতা কর্মীদের ও সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃস্টি হয়। নাচোল,ভোলাহাট ও গোমাস্তাপুর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক,সদস্য সচিবগন এলাকার নেতাকর্মীদের পক্ষথেকে তারা গত ২৮,৩০ ও ৩১ অক্টোবর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৃথক পৃথকলিখিত আবেদনের মাধ্যমে আমিনুল ইসলামকে বাদ দিয়ে যোগ্য, দক্ষ ও ক্লিন ইমেজের এবং এলাকায় সর্বস্তরের জনগনের সাথে নিভিড়ভাবে সম্পৃক্ত ব্যক্তিকে নমিনেশন দেওয়ার আহবান জানান। আবেদনে আরো উল্লেখ করেন ২০১৮ সালে নির্বাচনে বিজয় হওয়ার পর আমিনুল ফ্যাসিবাদ বিরোধী কোন আন্দেলন সংগ্রামে অংশগ্রহন করেননি, উপরন্তু ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেন। ইতিমধ্যে আমিনুল উপজেলা/পৌরসভা/ইউনিয়ন কমিটিকে উপেক্ষা করে কতিপয় আওয়ামী ফ্যাসীবাদের চিহ্নিত দোসর ও চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে যাচ্ছে। যার কারনে ত্যাগী নেতা কর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর’২৫ নাচোল উপজেরার ফতেপুর ইউনিয়নে ফুলবাড়ী এলাকায় সাবেক এমপি আমিনুল ইসলাম ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষে দুইজন বিএনপির নিবেদিধকর্মী প্রান হারিয়েছেন। ২০/৩০ জন নারী পুরুষ মারাত্মক আহত হয়েছেন, ১৫ থেকে ২০ টি বাড়ী ভাংচুর করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবার হত্যা ও বাড়ীঘর ভাংচুরের প্রতিবাদে নাচোল উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আমিনুল ইসলাম ও তার সহযোগীদের ফাঁসি ও বিচার দাবী করছেন। এর ফলে এলাকায় আইনশৃখলার চরম অবনতি ঘটছে। আমিনুল ও তুহিনের মধ্যে আধিপত্য বিস্তারের রক্তক্ষী ঘটনায় বিএনপি’র দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর মানুষ খুবই শান্তিপ্রিয়। আগামী নির্বাচনে সন্ত্রাসীদের আশ্রয় ও মদদদাতাদের ভোট দিবেনা বলে তাদের আবেদনে উল্লেখ করেন। উল্লেখ্য এ নির্বাচনী এলাকায় জামায়াত দ্বিতীয় শক্তিশালী দল। তাদেরমতে এলাকায় সর্বজন সমর্থিত গোমস্তাপুর উপজেলার উচ্চ শিক্ষিত ও বিএনপি পরিবারের সন্তান, বাংলাদেশের রাজনীতিতে ‘৯০ দশকের এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদলে সভাপতি ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন ( রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ । জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার আগ থেকে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন থেকে শুরু করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই তিনি কাজ করেছেন নিরলসভাবে। এলাকার তরুণ সমাজের মাঝেও তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রীজ ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয়দের জীবনে সরাসরি প্রভাব ফেলছে।

উপোরক্ত বিষয় বিবেচনা করে নির্বচনী এলাকার বিএনপি‘র নেতাকর্মীদের পক্ষ থেকে তিন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়ক, সদস্য সচিবগন তাদের আবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দের নিকট ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদকে ৯০ দশকে এরশাদ বিরোধী আন্দেলন ও এলাকায় তার অবদান বিবেচনা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ – ২ সংসদীয় আসনে ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) নমিনেশন দিয়ে এলাকা ও দেশের উন্নয়নে তাকে কাজে লাগবেন। আন্তর্জাতিক অঙ্গনে ক্ষ্যাতি সম্পন্ন বাংলাদেশীদেরকে স্বদেশে বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখতে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ার মাসুদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির নীতি নির্ধারকগণ নিশ্চয়ই পুনঃবিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট) আসনে নমিনেশন দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে তারা আবেদনে উল্লেখ করেন।

একজন উপজেলা বিএনপি নেতা বলেন, “আমরা চাই দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে প্রার্থী করা হোক, যিনি নেতাকর্মীদের সঙ্গে মাঠে থাকবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা সম্মান করি, তবে দলের স্বার্থেই এই আবেদন।”

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই আসনে তিন উপজেলায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। এই আসনে প্রার্থী পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা

এই আসনে মনোনয়নবঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন-সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে। তাদের মতে, পুনর্মূল্যায়ন করা না হলে এই আসনটি বিএনপির হাত ছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি, তারেক রহমানের কাছে নেতাকর্মীদের আবেদন

Update Time : ০৭:৪৩:৫৫ অপরাহ্ণ, বুধবার, ১২ নভেম্বর ২০২৫