শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩৬ Time View

সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় হাসপাতালের সামনের একটি বেসরকারি ক্লিনিকে শেয়ার রেখে সেখানে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় জামায়াত সমর্থিত পাঁচ চিকিৎসককে বদলি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

সোমবার (২৯ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সরেজমিনে গিয়ে অভিযোগের প্রমাণ পেয়েছে। এমনকি যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁদের মধ্যেও জামায়াতের কর্মী-সমর্থক ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকারি চিকিৎসকদের বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার বিষয়ে আপত্তি নেই। তবে হাসপাতালের ১০০ গজের মধ্যে গড়ে ওঠা একটি ক্লিনিকে সরকারি হাসপাতালের দায়িত্ব অবহেলা করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া গেছে। তদন্ত কমিটি সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের হাসপাতালের পরিবর্তে ওই ক্লিনিতে রোগী দেখার সময় পেয়েছিল বলেও দাবি করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, সরকারি হাসপাতালে চাকরি করেও ওই ক্লিনিকে শেয়ার থাকার বিষয়ে তাঁর কাছেও লিখিত অভিযোগ এসেছিল। দায়িত্বশীল অবস্থান থেকে তিনি অভিযোগটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠান। পরে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করে।

হারুনুর রশীদ জানান, বদলি হওয়া পাঁচ চিকিৎসকের মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাঁদেরও অন্যত্র পদায়ন করা হয়েছে, কারণ জেলা হাসপাতালে ওই পদে কর্মস্থলের সুযোগ নেই।

তিনি চিকিৎসকদের উদ্দেশে সরকারি হাসপাতালে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও), চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

Update Time : ০৯:৪৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬