
সাফাতুল্লাহ মন্ডলের টোলা যুব সমাজের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁপাইনবাবগন্জের ইসলামপুর ইউনিয়ন এর মকবুল হাজীর টোলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং এলাকার বাসিন্দাগণ।
আলোচনা সভার মূল উদ্দেশ্য গোরস্থান সংস্কার কাজ এগিয়ে নেওয়া এবং এলাকার দরীদ্র ব্যাক্তিদের সাহায্য সহযোগীতা করা। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রবিউল ( মাস্টার),মাওলানা নাঈম,মাওলানা জাহাঙ্গীর ইসলাম সহ আরো অনেকে। উক্ত ইফতার মাহফিল সুন্দর ভাবে শেষ করতে সার্বিক সহযোগিতা করেন মো: ইমন আহম্মেদ,মো: জাকারিয়া,মো: ফুহাদ আলী,মো: আনোয়ার হোসেন সহ আরো স্থানীয় যুবকগণ।
এছাড়া ইফতার মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 



















