শিরোনামঃ
নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ২৬ লাখ টাকা বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার  বালিয়াডাঙ্গীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত ১৭ দিন পর সোনামসজিদ বন্দরে ফের শুরু হচ্ছে পাথর আমদানি নাচোলে ১৪ বছরের কিশোর ইব্রাহিম নিখোঁজ, দিশেহারা পরিবার যশোর শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবার মৃত্যু নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Title :

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

  • চাঁপাই জনপদ
  • Update Time : ০৯:১৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪০৮ Time View
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পৃথক পৃথক ভাবে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
মৃত দুই ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. আজিজুল হক (৪৮) এবং একই ইউনিয়নের আলালপুর ক্যাম্প পাড়া গ্রামের মো. আওকাত আলীর ছোট ছেলে মো. রানাউল ইসলাম (৩১)। এছাড়া রামেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনারুল ইসলাম (৫৫)।
জানা যায়, গত শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে ধানের জমিতে কাজ শেষ করে পা-হাত ধোয়ার সময় সাপে কামড় দেয় মো. আজিজুল হকের পায়ে। পরে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। আজ রোববার (৫ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে শনিবার দিবাগত আনুমানিক রাত ২ টার দিকে ঘুমন্ত অবস্থায় মো. রানাউল  ইসলামকে সাপে কাটে। পরে আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়।
এছাড়া বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিলে ধানের জমি দেখতে গিয়ে সাপে কামড় দেয় আনারুল ইসলামকে। পরে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় রোগীদের চিকিৎসা দিতে পারছে না বলে মনে হচ্ছে। এজন্য দ্রুত উন্নত চিকিৎসা দিতে রাজশাহীতে নিতে হচ্ছে। এতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং রাস্তায় রোগী মারা যাচ্ছেন। প্রশাসনের উচিত জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ করা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব  উদ্দিন জানান, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার সকল উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। গত একমাসে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬ জন সাপে কাটা রোগী এসেছিল। তার মধ্যে চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং দুইজনকে রাজশাহীতে রেফার্ড করা হয়। তবে সবাইকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

নাচোলে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

Update Time : ০৯:১৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ৫ অক্টোবর ২০২৫