শিরোনামঃ
নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ বাংলায় কথা বলায়, জোর করে পুশইন, ৪ ভারতীয় দেশে ফেরার অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা  জামিন পেলেও দেশে ফেরা হচ্ছে না অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয়র পরিবার সাবলম্বী হলে সমাজ সাবলম্বী হবে, সমাজ সাবলম্বী হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে – বুলবুল
News Title :

ভাগ্য পরিবর্তন করতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বপন আলী

ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার-পরিজন ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের স্বপন আলী। তবে আর পূরণ হলো না তার সেই স্বপ্ন। মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যের জ্বালাং এয়ারপোর্ট এলাকায় কাজের সময় অসুস্থ হয়ে মারা গেছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) মালয়েশিয়া সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে রাস্তার ধারে গাছে পানি দেওয়ার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বপন আলী। তাৎক্ষণিকভাবে সাথে থাকা গাড়িচালক তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
নিহতের ছোট ভাই রিপন আলী জানান, স্বপন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করতেন। পরিবারের সচ্ছলতা আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন। কিন্তু হঠাৎ এভাবে চলে যাওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে।
স্বপন আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর (সদর) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপালনগর এলাকার মন্টু আলীর ছেলে।
শনিবার সকাল ১০ টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ভাগ্য পরিবর্তন করতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বপন আলী

Update Time : ০৩:৪৭:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫