শিরোনামঃ
সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস ৪২ ফুট গভীরেও মিলল না সাজিদের হদিস, অনুসন্ধান আরও বাড়াল ফায়ার সার্ভিস নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ মেট্রিক টন পেঁয়াজ এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী – মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ বাংলায় কথা বলায়, জোর করে পুশইন, ৪ ভারতীয় দেশে ফেরার অপেক্ষায়
News Title :

মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আটক ৫, অপহৃত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় পাঁচ অপহরণকারীকে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত মুদি ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাওবান হোসেন সাবানের ছেলে সানি আহম্মেদ।

আটককৃত অপহরণকারীরা হলো, শিবগঞ্জ উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের হাবিবুরের ছেলে আরিফ হোসেন, নাসিরের ছেলে মোয়াজ্জেম হোসেন, কালিগঞ্জ লজিবটোলার মালেকের ছেলে আল আমিন, এবাদত বিশ্বাসটোলার মৃত নাজেলের ছেলে রাজু ও শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর মোড়লটোলার রবিউলের ছেলে রাজু হোসেন।

পুলিশ জানায়, বাগবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যবসা করে আসছিলেন সানি আহম্মেদ। প্রতিদিনের ন্যায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সানি আহম্মেদ মুদি দোকান বন্ধ করে তার দুই বন্ধু দুলাল ও সোহেলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাগবাড়ী ফিল্ড বাজারের সুদামের বাড়ীর সামনে পৌঁছালে ৮-৯ জন মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। পরে তার দুই বন্ধু পরিবারকে অপহরণের বিষয়টি জানায়।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে রাতেই উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজারে অভিযান চালিয়ে অপহৃত সানি আহম্মেদকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে আটক করে থানায় আনা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে অপহৃত ও অপহরণকারীদের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সচিবালয়ে আন্দোলন করায় ৪ কর্মচারী আটক

মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আটক ৫, অপহৃত উদ্ধার

Update Time : ১১:৩৭:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫