শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায়
News Title :

পদ্মায় ভেসে আসা ভারতীয় মরদেহ দু’দিন পর হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় উদ্ধার হওয়া ভারতীয় এক নাগরিকের মরদেহ দু’ দিন পর হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে ওই ভারতীয়র মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দু’ দেশের পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবিরাও উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান।
মারা যাওয়া ভারতীয় নাগরিকের নাম হিরো মন্ডল। তার বয়স ২৬ বছর। তিনি ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে।

এ বিষয়ে গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, হিরো মন্ডল পেশায় একজন জেলে। গত ২৩ আগষ্ট মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন। সেখান থেকে স্রোত ভাসতে ভাসতে গত সোমবার (২৫ আগষ্ট) পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ নিয়ে বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরী করেন তার পরিবারের সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের পরিচয় শনাক্তের পরই বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবিরাও উপস্থিত ছিলেন বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াতপন্থী ৫ চিকিৎসককে বদলি

পদ্মায় ভেসে আসা ভারতীয় মরদেহ দু’দিন পর হস্তান্তর

Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫