শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র সহ ৩ জন নিখোঁজ খামেনীর জানাযায় অংশ নিতে ইরান যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. কেরামত আলী লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বাজেটে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা নবম পে স্কেল: কারা পাচ্ছেন সুবিধা, কারা থাকছেন অপেক্ষায় লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
News Title :

রহনপুরে ফেন্সিডিলসহ ২ জনকে পুলিশে দিল স্টেশনপাড়া ঐক্য পরিষদ

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে কাজ করে যাচ্ছে স্টেশনপাড়া ঐক্য পরিষদ। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে ঐক্য পরিষদের সদস্যরা ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশনপাড়ার কালামুল্লাহ খোদাতের নিচতলার ভাড়া বাসায় মদ্যপানরত অবস্থায় দু’জনকে আটক করেন স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল ও একটি বাংলা মদের বোতল জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, বারিকুল ইসলাম(৩৫ )(ঠিকাদার), পিতাঃ সাদিকুল ইসলাম, গ্রাম ইমামনগর, আলিনগর। ২. মনিরুজ্জামান(৩৮) (পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের কর্মচারী), পিতাঃ একরামুল হক, গ্রাম সন্তোষপুর বাজার, বাঙ্গাবাড়ী।
এসময় উপস্থিত ছিলেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক খাদিমুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, উপদেষ্টা জান মোহাম্মদ জানু, মফিজ আহমেদ নাদিমসহ অনেকে।
এ বিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

রহনপুরে ফেন্সিডিলসহ ২ জনকে পুলিশে দিল স্টেশনপাড়া ঐক্য পরিষদ

Update Time : ০৯:৩৮:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫