শিরোনামঃ
কৃষকের ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, ফসলি মাঠ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিপর্যস্ত শিবগঞ্জ, এক মাসে বিলীন দুই শতাধিক বসতবাড়িথচৎঊ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য জব্দ শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জুলাই ২য় বার্ষিক উদযাপন ও গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার বিশ্বকাপ জয়ের পরই তদন্তের মুখে স্পেন, কী নিয়ে প্রশ্ন? রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ইনজুরির অবসরে বিয়ে, নতুন ইনিংসে পা রাখলেন নাহিদ রানা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি
News Title :

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবারের ঈদ আনন্দকে বাড়িয়ে তুলতে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। পুরনো খোলসে আবরণ দিয়ে নতুন আঙ্গিকে দর্শনার্থীদের বিনোদন দিতে হাজির হচ্ছে এসব কেন্দ্রগুলো। এরই মধ্যে টিকিট কাউন্টার, হাঁটার পথ, বসার জায়গা, খাবার স্থানসহ সব জায়গাই পরিষ্কার-পরিপাটি করে রং করা হয়েছে। দেখলে মনে হবে নতুন কোনো বিনোদনকেন্দ্র।

চাঁপাইনবাবগঞ্জের ঈদ বিনোদনের কথা মাথায় রেখেই বিনোদন কেন্দ্রেগুলো বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ঈদের সময়টা চাঁপাইনবাবগঞ্জবাসীর ভালো কাটবে বলে করেছেন সংশ্লিষ্টরা।

বিনোদনকেন্দ্রগুলো হলোঃ
জোসনারা পার্ক: চাঁপাইনবাবগঞ্জ ব্যস্ততম শহরের ক্লান্তিকর নাগরিক জীবনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে গড়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র জোসনারা পার্ক। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন জোসনারা পার্ক। বিকেলের পর থেকেই বেশি জমে ওঠে পুরো জোসনারা পার্ক।

বাবুডাঃ
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বাবু ডাইং নামক প্রাকৃতিক টিলা রয়েছে। উঁচু-নিচু একাধিক টিলা ও প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে আসেন।

মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য ও মহানন্দা ব্রিজ দেখার জন্য প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন এখানে। দ্বিতীয় মহানন্দা সেতু (হাসিনা সেতু) ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়ায় দৃষ্টি নন্দন পার্কে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সপ্নপল্লীঃ
নাচোল উপজেলায় রয়েছে স্বপ্নপল্লী নামে একটা বিনোদন পার্ক। জেলার মধ্যে অন্যতম প্রথম বিনোদন পার্ক এটি। বরেন্দ্র অঞ্চলের চারিদিকে ফসলী জমির মাঝে অবস্থিত হওয়ায় এই বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের রয়েছে বাড়তি আগ্রহ।

কিডস ল্যান্ড পার্কঃ
শিবগঞ্জের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত বিনোদন কেন্দ্র কিডস ল্যান্ড পার্ক। সাম্প্রতিক সময়ে জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি। স্বাভাবিক সময়েও ছুটির দিনগুলোতে এখানে ভিড় থাকতো। আসন্ন ইদে এই পার্কে ব্যাপক জনসমাগম হবে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রয়েছে দুটি বিনোদন কেন্দ্র রংধনু ও সোনামসজিদ পার্ক। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা চাইলে এসব জায়গা ঘুরে আসতে পারবেন সপরিবারে।

র‍্যাবার ড্যাম:
দেশের সবচেয়ে বড় র‍্যাবার ড্যাম প্রকল্প হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মহানন্দা নদীতে। ড্যামের দুই পাড়ে মাঝেমধ্যেই বিনোদনপ্রেমীরা ভিড় করেন। ইদের সময়েও টানা কয়েকদিন এখানে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা

কালেক্টরেট শিশু পার্ক:
জেলা শহরের একমাত্র সরকারি পার্ক কালেক্টরেট শিশু পার্ক। এখানে প্রতিনিয়তই ভিড় করেন বিনোদনপ্রেমীরা। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ সময় কাটাতে ছুটে যান এই বিনোদন কেন্দ্র। তবে ইদের সময়ে তীল ধারনের ঠাঁয় পাওয়া যায়না এই পার্কে।

ইদ উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। তিনি জানান, ইদ পরবর্তী ঘুরাঘুরি ও ভ্রমণ নিবিঘ্ন ও নিরাপদ করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এসব এলাকায় থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

কৃষকের ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, ফসলি মাঠ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

Update Time : ০৯:২৮:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ মার্চ ২০২৬