শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে ১২ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ বিশ্বকাপে রেকর্ড অর্থবৃষ্টি, ৬১৬ কোটি টাকার পুরস্কার! যে জার্সিতে বিশ্বকাপ জিতেছিল, সেই পোশাকেই ফাইনালে মেসিরা মেসি নিজেও চান ইয়ামাল ইতিহাস গড়ুক, তবে এবার নয়! হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য শিবগঞ্জে র‍্যাব-৫-এর অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
News Title :

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার

কেন্দ্রীয় কমিটি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদনের মাত্র এক দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন নবনির্বাচিত জেলা সহ-সভাপতি নওশাদ বিশ্বাস নবাব (২২)।

শনিবার (১৮ জুলাই) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নবাব ওই এলাকার সিরাজুল বিশ্বাসের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নওশাদ বিশ্বাস নবাবের বিরুদ্ধে থানায় আগে থেকেই নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নতুন এই কমিটির তালিকা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হলে দেখা যায়, নবগঠিত জেলা কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে নওশাদ বিশ্বাস নবাবের নাম। তবে পদ পাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়লেন এই ছাত্রনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার

Update Time : ১২:১৩:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬