
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিসি-১-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. মামুন আলী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২২১৭৬০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 


















