শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে ১২ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ বিশ্বকাপে রেকর্ড অর্থবৃষ্টি, ৬১৬ কোটি টাকার পুরস্কার! যে জার্সিতে বিশ্বকাপ জিতেছিল, সেই পোশাকেই ফাইনালে মেসিরা মেসি নিজেও চান ইয়ামাল ইতিহাস গড়ুক, তবে এবার নয়! হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য শিবগঞ্জে র‍্যাব-৫-এর অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
News Title :

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৬:০৪:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৪ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট ও হাটবাজার তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে রাতের জোয়ারে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরের পর আসা জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে যায়। এরপর মুহূর্তের মধ্যেই চরঈশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অনেক স্থানে রাস্তার ওপর দিয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

চরঈশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। শুক্রবার দুপুরের জোয়ারের সময় সেটি ভেঙে যায়। দিনের তুলনায় রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ায় ভোগান্তি বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘চরঈশ্বর ইউনিয়নের ওই অংশটি ভেঙে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই বেড়িবাঁধটি ভেঙে যায়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার সকালে তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

Update Time : ০৬:০৪:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬