শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে ১২ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ বিশ্বকাপে রেকর্ড অর্থবৃষ্টি, ৬১৬ কোটি টাকার পুরস্কার! যে জার্সিতে বিশ্বকাপ জিতেছিল, সেই পোশাকেই ফাইনালে মেসিরা মেসি নিজেও চান ইয়ামাল ইতিহাস গড়ুক, তবে এবার নয়! হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য শিবগঞ্জে র‍্যাব-৫-এর অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
News Title :

মেসি নিজেও চান ইয়ামাল ইতিহাস গড়ুক, তবে এবার নয়!

  • Md Biplob Ahommed
  • Update Time : ০৬:০৯:১০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৯ Time View

একদিকে প্রশংসা, অন্যদিকে সতর্কবার্তা। বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে নিয়ে এমনই দ্বৈত বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি!

শৈশবে কোলে নেওয়া সেই শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ। লামিনে ইয়ামালের উত্থানে মুগ্ধ লিওনেল মেসি, তবে শিরোপার লড়াইয়ে স্পেনের তরুণ তারকাকে থামাতেই মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে সঙ্গে নিয়ে ফুটবল, চাপ সামলানোর মানসিকতা এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। প্রতিপক্ষের এই তারকার ভূয়সী প্রশংসা করলেও ফাইনালে তাকে থামানোর প্রত্যয়ও ব্যক্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইয়ামালের এগিয়ে যাওয়া নিয়ে মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’

শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা বহুল আলোচিত ছবির প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতি রোমন্থন করে মেসি বলেন, ‘আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব-এটা সত্যিই অবিশ্বাস্য। জীবনে এমন ঘটনাও ঘটে! এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

তবে প্রশংসায় সীমাবদ্ধ থাকেননি মেসি। ফাইনালে প্রতিপক্ষকে রুখে দেওয়ার লক্ষ্যও স্পষ্ট করেছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের ভাষায়, ‘আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে।‘

ফাইনালে ওঠার পথে দুই দলই কঠিন পরীক্ষা উতরে এসেছে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে করে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Categories

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পরদিনই সহ-সভাপতি গ্রেপ্তার

মেসি নিজেও চান ইয়ামাল ইতিহাস গড়ুক, তবে এবার নয়!

Update Time : ০৬:০৯:১০ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬